Monday, May 30, 2011

ভেবেছিলাম নিছক দেশলাইয়ের আগুন 
কতক্ষনই বা জ্বলবে!
সময় কেটে যাচ্ছে, নিভছে না
আরো সময় কাটছে, নিভছে না.
বেড়ে যাচ্ছে কি? নাকি ছড়িয়ে পড়ছে?
চ্যালেঞ্জ করেছিলাম, আর তাছিল্ল্যভরে ছুঁড়ে ফেলেছিলাম সব ভয়
বলেছিলাম, বাধা পেরিয়ে চলতে পারাটাই তো জীবন
পালাব না আমি.

পালাতে চাইনি না পারিনি- আর মনে নেই
মনে নেই অনেক কিছুই,
এখন শুধু প্রশ্ন করি, " তুই কি? দাবানল না দেশলাই?"
দেখি এক কোণে জমে আছে জ্বলেপুড়ে যাওয়া দেশলাই - স্তূপাকার অপচয়.

3 comments:

susmita said...

guru ki diecho !!

susmita said...

kobitar kono nam nei ?

Sanchita said...

Na khuje pelam na jutsoi kichhu.
Dhonnyobaad! =)